শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

অহিদ মুুকুল : [২] নোয়াখালীর সেনবাগে বাসার জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালকের মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কোয়াটার ভবনে এ ঘটনা ঘটে। মৃত ৩২ বছর বয়সী আকিব হোসেন লিটন পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।

[৪] সেনবাগ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, শুক্রবার সকালে পরিবার নিয়ে নতুন বাসায় ওঠেন লিটন। অন্য একটি ভবন থেকে বৈদ্যুতিক তার টেনে জানালা দিয়ে ঘরে নেন। রাতে বাসায় ফিরে জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুতের তারে স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

[৫] সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মতিউর রহমান বলেন, লিটন আমার গাড়িচালক ছিলেন। জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।

  • সর্বশেষ