শিরোনাম
◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ায় মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিকা

খালিদ আহমেদ: [২] মিস রাশিয়া সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি যিনি মিস ইন্টারন্যাশনাল মুকুট জয় করলেন।

[৩] সাবিকুননাহার নিকা মুকুট পরার সময় ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়েছিল।

[৪] সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে মুকুট জয়ের পর মুহুর্ত কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, সত্যিই অন্যরকম অনুভূতি। ভালো লাগছিল। কিন্তু আমার নিজের দেশকে মিস করছিলাম। মিস করছিলাম বাবা-মা নিজের কমিউনিটিকে। আশপাশে কোনো বাংলাদেশি ছিল না।

[৫] পুরো নাম সাবিকুননাহার নিকা। ২১ বছর বয়সী নিকা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের সন্তান।

[৬] তিনি ২০১৬ সালে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন এবং ২০১৮ সালে উওরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে রাশিয়া রোস্তভ স্টেইট মেডিকেল ইউনিভার্সিটিতে অনলাইনে ভর্তির আবেদন করেন।

[৭] ছোটবেলা থেকেই নানা ক্ষেত্রে নিজের মেধাবী স্বাক্ষর রেখেছেন। রাশিয়া রোস্তভ স্টেইট মেডিকেল ইউনিভার্সিটিতে ২০১৮ সালে ভর্তি হন। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

[৮] পাশাপাশি নিজের মেধা এবং মননকে পুঁজি করে তিনি এখন দাপিয়ে বেড়াচ্ছেন রাশিয়ার মডেলিং জগৎ।

[৯] তিনি মনে করেন সততা, পরিশ্রম আর মেধা যখন একবিন্দুতে মিলে যায় তখনই অর্জিত হয় প্রকৃত সাফল্য।

[১০] সাবিকুননাহার নিকা বলেন, ব্যক্তিগতভাবে একজন ভালো ডাক্তার হওয়াও আমার জীবনের লক্ষ্য। সেক্ষত্রে গাইনোকোলজিস্ট অথবা কার্ডিওলজিস্ট হিসেবে নিজেকে দেখতে চাই।

[১১] এখন যেহেতু আন্তর্জাতিকভাবে মডেলিংয়ে কাজ করার সুয়োগ পাচ্ছি তাই চেষ্টা থাকবে সর্বদা ভালো কাজের মাধ্যমে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার।

[১২] প্রথমে তিনি ২০২০/২০২১ রোস্তভ বিউটি এবং রোস্তভ ফটোশুটে অংশ গ্রহণ করে প্রথম হন পরবর্তীতে মিস্ রাশিয়ায় অংশগ্রহণ করে মিস ইন্টারন্যাশনাল হন।

[১৩] বাবা মায়ের একমাত্র সন্তান নিকা। তার বাবা মো. আবুল কালাম আজাদ বাংলাদেশ সেনাবাহিনীতে ননকমিশন অফিসার বর্তমানে কুয়েত পুনর্গঠন মিশনে কর্মরত। তার মা মিসেস শাহনেওয়াজ চৌধুরী গৃহিণী।

[১৪] ফটো মডেল রাশিয়া ইন্টারন্যাশনাল ২০২১ সাবিকুননাহার নিকার কাছে সৌন্দর্যের সংজ্ঞা খুব পরিষ্কার। তিনি মনে করেন মানবিকতা এবং আত্মবিশ্বাসই সৌন্দর্য। সেইসঙ্গে মানুষের সঙ্গে ভালো ব্যবহার।

[১৫] নিকা বর্তমানে কাজ করছেন বিভিন্ন ফ্যাশন প্রতিষ্ঠানের সঙ্গে। আগামী মাসে মস্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এস্টেট ফ্যাশন উইক উইন্টার সিজন। সেখানেও অংশগ্রহণ করতে যাচ্ছেন সাবিকুননাহার নিকা।

[১৬] এ ছাড়াও রাশিয়ার বিখ্যাত মডেলিং এজেন্সি ‘ইমেজএলিট’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের এই কৃতী সন্তান।

[১৭] স্বপ্ন দেখেন এক দিন পৃথিবীর প্রতিটি মানুষের সুচিকিৎসা নিশ্চিত হবে। আর আমরা সকলেই জানি মানুষ তার স্বপ্নের চেয়েও বড়।

  • সর্বশেষ