শিরোনাম
◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী 

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০১:১৯ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিচালকের কুপ্রস্তাবে কী বলেছিলেন স্নেহা

মারুফ হাসান: [২] রুপালি জগতে যৌন হেনস্তা, প্রায়ই কাস্টিং কাউচ, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ ওঠে। অতীতে এসব বিষয়ে তেমন আলোচনা না হলেও গত কয়েক বছরে ধরে মুখ খুলতে শুরু করেছেন তারকারা।

[৩] এ অভিনেত্রীও পরিচালকের কাছ থেকে কুপ্রস্তাব পেয়েছিলেন। এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী স্নেহা জৈন।

[৪] স্নেহা বলেন, ‘একবার দক্ষিণী সিনেমার একজন কাস্ট্রিং ডিরেক্টরের ফোন কল আসে। সে আমাকে সিনেমায় কাজের প্রস্তাব দেয়। চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য আমি হায়দরাবাদে যাই। আমাকে আগেই জানানো হয়েছিল, সাইন করার সময়ে অর্ধেক পারিশ্রমিক দেবেন। ’

[৫] তিনি আরো বলেন, ‘হায়দরাবাদ যাওয়ার পর কাস্টিং ডিরেক্টর বলেন- আপনাকে পরিচালকের সঙ্গে রাত কাটাতে হবে। এরপরই অর্ধেক পারিশ্রমিক দেওয়া হবে। শুনেই আমি তাকে বলেছিলাম, সেটা সম্ভব না। আমি এ ধরনের সিনেমার অংশ হতে চাই না।’ ২০১৬ সালে ‘কৃষ্ণাদাসী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান স্নেহা। ধারাবাহিকটির পুরবা দেশমুখ চরিত্রে কয়েকটি এপিসোডে দেখা গিয়েছিল তাকে। ‘ক্রাইম পেট্রোল’-এর কিছু এপিসোডেও কাজ করেন স্নেহা।

[৬] স্নেহা বর্তমানে ‘সাথ নিভানা সাথিয়া-টু’ সিরিয়ালে অভিনয় করছেন। গত বছর থেকে স্টার প্লাস টিভিতে প্রচার হচ্ছে এটি। গত জুনে নাটকটির ২০০তম পর্ব প্রচার হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়