শিরোনাম
◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাকরির বড় সুযোগ জার্মানিতে, আবেদন করতে পারবেন যারা ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৮:৫২ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বরে ৭৮৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ২২

শাহীন খন্দকার: [২] চলতি বছরে আগস্টে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাত হাজার ৬৯৮ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। আগস্টে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ৩৪ জন। আগস্টে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাত হাজার ৬৯৮ জন।

[৪] শুক্রবার (১ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৫ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন।

[৫] কন্ট্রোল রুম জানিয়েছে,দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি আছেন ৯৭৫ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৬৬ জন আর অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ২০৯ জন।

[৬] চলতি বছরে এপর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৩৬২ জনের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩১৯ জন। ডেঙ্গুতে এপর্যন্ত মারা গেছেন ৬৮ জন। ২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

  • সর্বশেষ