শিরোনাম
◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে ভারত মহাসাগরীয় দেশগুলোর ঐক্য জরুরি: ড. খলিলুর রহমান ◈ এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৫:০৯ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্রোপচারের সময় কান্নার জন্য ৯০০ টাকা বিল করল হাসপাতাল

অনলাইন ডেস্ক: ডাক্তারের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিতে অনেকেই ভয় পান। অস্ত্রোপচারের টেবিলে অনেকেই নার্ভাস ব্রেকডাউন ঘটে। রোগীর ভয় দূর করে তাকে শান্ত রাখতে যথাসাধ্য চেষ্টাও করেন চিকিৎসক ও নার্সরা।

কিন্তু এতো কিছুর পরও কোনো কোনো রোগী নিজের ভয়কে বশে আনতে পারেন না। যদিও রোগীর এই ভয়কে স্বাভাবিকভাবেই নেন চিকিৎসকরা।

তবে নিজের ভয়কে দমন করতে না পেরে অস্ত্রোপচারের সময় কেঁদেই ফেলেন এক নারী। কিন্তু বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

অস্ত্রোপচারের সময় কান্নার জন্যও ১১ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯৪২টাকা) বিল করা হয়।

ওই নারী নিজেই খুদে ব্লগিং সাইট টুইটারে এক পোস্টে এ ঘটনা জানিয়েছেন।সঙ্গে হাসপাতালের বিলের একটি ছবিও শেয়ার করেছেন তিনি।

তিনি জানান, সম্প্রতি তিল অপসারণের জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে অন্যান্য সব খরচের সঙ্গে অস্ত্রোপচারের সময় কান্নার জন্য বিল করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ওই অপ্রত্যাশিত বিল পাওয়ার পর হতভম্ব হয়ে তিনি টুইটারে পোস্ট দেন। তার ওই পোস্টে ১০ লাখেও বেশি মানুষ লাইক দিয়েছেন। পোস্টটি ১০ হাজারেও বেশিবার রিটুইট করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়