শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০২:১৬ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস

নিউজ ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শুক্রবার (১ অক্টোবর) উদযাপিত হচ্ছে ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।

চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে সকল বয়স ও শ্রেণি-পেশার জনগণের জন্য ডিজিটাল সমতার ওপর গুরুত্ব দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর প্রবীণ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে — ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা”।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, করোনা অতিমারির বর্তমান পরিস্থিতি বিবেচেনায় এবছর দিবসটি অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে দৈনিক পত্রিকায় প্রকাশিত হচ্ছে বিশেষ ক্রোড়পত্র। প্রবীণদের বিষয়ে সচেতনতা তৈরিতে ছাপানো হয়েছে বিশেষ পোস্টার ও লিফলেট। এছাড়া দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়