শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০২:১৬ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনির্বাণ বন্দ্যোপাধ্যায়: আপনি কাউকে ভ্যাকসিন নিতে বাধ্য করছেন মানে বিল গেটসেরই প্রতিনিধিত্ব করছেন!

অনির্বাণ বন্দ্যোপাধ্যায়: ভ্যাকসিনের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কোভিড ভ্যাকসিনেও কোনো অভিযোগ নেই। ভ্যাকসিন নিতে বাধ্য করানোয় আমাদের অভিযোগ ছিলো, থাকবে। কেউ যদি স্বেচ্ছায় ভ্যাকসিন নিতে চায়, নিক না। এতে কার কী এসে যায়? কারোর কিছু যায় আসে না। শুধু যিনি ভ্যাকসিন নিচ্ছেন তার লাভ বা লোকসান হবে। মন্দ কী ? যার ছাগল তিনি লেজ থেকে কাটা শুরু করবেন, না মাথা থেকে কাটা শুরু করবেন, সেটা তার অধিকার। ‘গু নড়ফু, গু পযড়রপব’ সূত্র অনুসারে আমি যেমন ভ্যাকসিন নেব না, তিনি তেমন ভ্যাকসিন নিতে পারেন। কে কী খাবেন, কী পরবেন, কোথায় যাবেন, কোন রাস্তায় হাঁটবেন ইত্যাদি সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেই ব্যক্তির। যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন তারা যেমন মনে করছেন এটা তার আত্মরক্ষার অধিকার। যাঁরা ভ্যাকসিন নেবেন না, সেটাও তার আত্মরক্ষার অধিকার। সেই আত্মরক্ষার অধিকার সংবিধান দেশের নাগরিকদের দিয়েছেন। সেই অধিকার ক্ষুণ্ন হলে যা যা করার সেটাই করব। গু নড়ফু, গু পযড়রপব.

কে ভ্যাকসিন নেবে, কে ভ্যাকসিন নেবে না, সেটা সেই ব্যক্তির সিদ্ধান্তই চূড়ান্ত। আপনি যদি নানা কৌশলে কারোকে ভ্যাকসিন নিতে বাধ্য করেন, তাহলে বুঝতে হবে আপনি সেই ব্যক্তির স্বার্থের কথা ভাবছেন না। ভাবছেন আপনার স্বার্থের কথা। সেই স্বার্থের কথা ভাবছেন, যাতে আপনার আর্থিক বেনিফিট আছে। যে টাকা আসছে বিশ্বব্যাংক থেকে। আপনি কি জানেন ভ্যাকসিনের তৈরিতে কারা কাড়ি কাড়ি টাকা ঢেলেছে? যাঁরা ঢেলেছে তারা মুনাফা করার জন্যই টাকা ঢেলেছে। সমাজসেবা করার জন্য নয়। এইযে সরকার বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে, এটাও বিনামূল্যে নয়। সরকারকে নগদ মূল্যেই কিনে দিতে হচ্ছে। যে যে-মূল্যেই ভ্যাকসিন কিনুন না কেন, সব টাকা গিয়ে জমা পড়ছে বিল গেটসের অ্যাকাউন্টে। যাঁরা লাফিয়ে লাফিয়ে গিয়ে ভ্যাকসিন নিচ্ছেন, তারাও বিল গেটসের মুনাফাকেই পরিপূর্ণতা দিচ্ছেন। আপনি কাউকে ভ্যাকসিন নিতে বাধ্য করছেন মানে বিল গেটসেরই প্রতিনিধিত্ব করছেন। তার পরিণতি ? আর কটা দিন অপেক্ষা করুন। সবই দেখতে পাবেন। বুঝতে পারলে আপনার ভালো। না বুঝতে পারলে মুনাফাখোরদের ভালো। ফেসবুক থেকে

  • সর্বশেষ