শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুরু হলো ধূপখোলা মাঠ ও পাশ্বের মাঠ সংস্কারের কাজ

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পুরান ঢাকার ধূপখোলা মাঠে সংস্কার কাজ শুরু করেছে। মাঠের চারপাশে যে মার্কেট আছে সেটা ভেঙ্গে নতুন করে মার্কেট হবে। মাঠের জায়গায় বড় মাঠ থাকবে, শিশুদের জন্য খেলার জায়গা ও ওয়ার্কওয়ে থাকবে।

[৩] ডিএসসিসির দায়িত্বশীল সূত্র ও সম্পত্তি বিভাগ জানায়, জায়গাটি সিটি করপোরেশনের। কিন্তু এই মাঠটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খেলাধুলা করে। এটি কোন ভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জায়গা নয়। ইতোমধ্যে মাঠটি নিয়ে ডিএসসিসির মেয়র এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে।

[৪] সম্পত্তি বিভাগ জানায়, মেয়র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই মাঠের জায়গাটির কাগজ দেখাতে বলেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কাগজ দেখাতে পারেন নি। বর্তমানে যে সংস্কার কাজ শুরু হয়েছে তা আগামী বছর জুনের মধ্যে শেষ হবে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আগামী বছর পুরান ঢাকাবাসী নতুন রুপে ধূপখোলা ও তার আশপাশের এলাকাকে দেখতে পারবে।

[৫] এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় খেলার মাঠ উল্লেখ করে ডিএসসিসি কর্তৃক মার্কেট নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

[৬] বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে প্রথমে ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা। এরপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তার উপর সকলে একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে স্লোগান দেয়। এতে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল।

[৭] বিশ্ববিদ্যালয় একটি সূত্র জানায়, ১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য নিজস্ব কোনো মাঠ না থাকায় ধূপখোলা খেলার মাঠটি তিন ভাগ করে এক ভাগ তৎকালীন সরকারি জগন্নাথ কলেজকে ব্যবহার করার জন্য মৌখিকভাবে অনুমতি দেন। তখন থেকেই প্রতিষ্ঠানটি খেলার মাঠ হিসেবে ধূপখোলা মাঠটিকে ব্যবহার করছে। এই মাঠেই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ