শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাছের পাতা পরিষ্কারের সময় বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু এক

সৌরভ ঘোষ: [২] কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ঘরের চালের উপরে জমা শুকনো পাতা ঝাড়ু দিয়ে পরিষ্কারের সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোকছেদ আলী (৫২) নামের এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে।

[৩] নিহত মোকছেদ আলী উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর মিস্ত্রি পাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে ছিনাই ইউনিয়নের মহিধর মিস্ত্রি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বারোটার দিকে নিহত মোকছেদ আলী তার বসত ঘরের চালের উপর গাছ থেকে পরে জমা হওয়া শুকনো পাতা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে থাকেন। পাতা পরিষ্কারের এক পর্যায়ে তিনি অসা বধানতাবশত চালের উপরে থাকা বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়ে পড়ে। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

[৫] ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, নিহত মোকছেদ আলী মিস্ত্রি পাড়া এলাকার বাসিন্দা। তিনি ছিলেন পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়