শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অমিতোষ হালদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টায় বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার পাটিকেলবাড়ি ইউনিয়নে। তিনি আত্নহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

[৩] বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, ওই ছাত্র গত এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসে। বাড়িতে এসে অনেকটা নিশ্চুপ ছিল। গতকাল বুধবার রাতের বেলায় বাবা-মাকে ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে সে গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৮ টার দিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। পরে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

[৪] তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহপাঠী ও বিভাগের শিক্ষকবৃন্দ।

[৫] গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাফসান জানি খান বলেন, উনি আমাদের ২ বছরের সিনিয়র ছিলেন। বিভিন্ন সমস্যায় ২ বছর গ্যাপ দিয়েছেন। সিনিয়র হওয়াতে আমরাও তেমন জোর করে সম্পর্ক করতে যেতাম না। উনিও দরকার ছাড়া আমাদের সাথে কথা বলতেন না। ধারণা করা হচ্ছে উনি মানসিকভাবে হতাশা থেকেই এমনটি করেছেন। তিনি অসাধারণ মানুষ ছিলেন।

[৬] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শাহ মোঃ নিসতার জাহান কবির বলেন, অমিতোষ ক্লাসে খুব চুপচাপ থাকতো। শিক্ষক হিসেবে তার মৃত্যুর সংবাদ পাওয়াটা প্রচন্ড কষ্টদায়ক। তার বন্ধুরা বা প্রতিবেশীরা কেউই কারণ বলতে পারছে না। তার ফেসবুক পোস্ট বা কোন তথ্য যদি আমার চোখে পরতো তবে বোঝানোর চেষ্টা করতাম। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়