শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৬ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শনিবার থেকে জাতীয় পার্টির ইউপি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ

শাহীন খন্দকার: [২] দ্বিতীয় ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দলীয় প্রার্থীদের মধ্যে শনিবার (২ অক্টোবর) থেকে মনোনয়নপত্র বিতরণ করবে জাতীয় পার্টি । বৃহস্পতিবার জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শনিবার থেকে শুরু করে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মনোনয়নপত্র বিতরণ করা হবে।

[৩] জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে থেকে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও জাতীয় সংসদ সিরাজগঞ্জ-৬ শূন্য আসনে উপনির্বাচন ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে অংশ গ্রহণে ইচ্ছুক দলীয় প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করা হবে ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

[৪]প্রার্থীদের সাক্ষাৎকারের সময় পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়