শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিআরবে মৃত বোনের পরিচয়ে ১৯ বছর কাটালেন নারী

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদিআরবে মৃত বোনের পরিচয় ব্যবহার করে দীর্ঘ ১৯ বছর ধরে এক সৌদি নাগরিকের ঘরে বসবাস করার অভিযোগ উঠেছে এক প্রবাসী নারীর বিরুদ্ধে।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায়, অভিযুক্তের এক আত্মীয়া সৌদি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে এ নিয়ে অভিযোগ করার পর বিষয়টি সবার সামনে আসে। অভিযুক্তের সঙ্গে ওই আত্মীয়ার মতবিরোধ হলে তিনি এ ব্যাপারে অভিযোগ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

[৪] প্রথমে অভিযুক্ত নারী পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে তদন্তে মৃত বোনের পরিচয় ব্যবহারের বিষয়টি জানতে পারে কর্তৃপক্ষ।

[৫] অভিযুক্তের বোন সৌদি আরবের বৈবাহিক সূত্রে সৌদি নাগরিক ছিলেন বলে জানা যায় এই প্রতিবেদনে।

[৬] জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী মৃত বোনের পরিচয় গ্রহণের বিষয়টি স্বীকার করে জানায় যে, মৃত বোনের স্বামীর সম্মতি নিয়েই তিনি এই কাজ করেছেন। বোনের স্বামীর মৃত্যুর পরও ওই প্রবাসী নারী তার সৌদি নাগরিক বোনের পরিচয় ব্যবহার করে গেছেন বলে জানা গেছে।

[৭] অভিযুক্ত নারী জানান, মৃত বোনের স্বামী ছিলেন সৌদিআরবের একজন নাগরিক। উক্ত ব্যক্তির সঙ্গে বিয়ের পর তার বোন সৌদি আরবের নাগরিকত্ব পায়। এক সময় তার বোন গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় নিজ দেশে ফিরে যান। সেখানেই তার মৃত্যু হয়। পরে বোনের স্বামী তাকে বিয়ে করে সৌদি আরব নিয়ে আসেন। বিয়ের পর মৃত বোনের পরিচয় ব্যবহার করার অনুমতি দেয় তার সেই সৌদি স্বামী। এভাবে বোনের পরিচয়ে স্বামীর মৃত্যুর পরও সৌদিআরবে বাস করে চলছিলেন উক্ত নারী।

[৮] তবে প্রতিবেদনে সেই নারী কোন দেশের নাগরিক তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ