শিরোনাম
◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২ ◈ ঈ‌দের পরই উত্তপ্ত হ‌চ্ছে সংসদ ও মাঠের রাজনীতি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০২ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চবিতে ঢাবির ভর্তি পরিক্ষা: শিক্ষার্থীদের সুবিধার্থে চলবে ট্রেন

রিয়াজুর রহমান: চট্টগ্রাম বিভাগের ভর্তিচ্ছুদের পরীক্ষার কেন্দ্র পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তাই পাঁচটি ইউনিটের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিবে ২৮ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী।

[৩] ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২০-২১ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার শুরু হচ্ছে।

[৪] জানা গেছে, শিক্ষার্থীদের সুবিধার্থে প্রথম দুটি পরীক্ষায় একটি ট্রেন চলাচল করবে।

[৫] ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, প্রথম দু’টি পরীক্ষায় একটি ট্রেন চলাচল করবে। বাকি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর ভর্তি পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। পরীক্ষা শেষে আবার সব চালু হবে। পরীক্ষার প্রস্তুতিও শেষ করা হয়েছে।

[৬] জানা যায়, আগামী শুক্রবার ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তিযুদ্ধ শুরু হবে। এতে পরীক্ষা দেবেন ১১ হাজার ২১৭ জন। শনিবার হবে ‘খ’ ইউনিটের পরীক্ষা। এতে অংশ নেবেন ২ হাজার ৮৫২ জন। প্রথম দু’দিন পরীক্ষার্থীদের জন্য একটি ট্রেন থাকবে। সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি নগরের চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাবে। বেলা ১টা ৪৫ মিনিটে আবার ক্যাম্পাস থেকে ফিরে আসবে।

[৭] এছাড়া আগামী ৯ অক্টোবর হবে ‘চ’ ইউনিটের পরীক্ষা। এতে আসন রয়েছে ১৩৫টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন ৯৪৩ জন। ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় আসন আছে ১ হাজার ২৫০টি। পরীক্ষায় অংশ নেবেন ৩ হাজার ৫৫৯ জন। আর ২৩ অক্টোবর হবে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা। এতে আসন সংখ্যা ১ হাজার ৫৭০, পরীক্ষার্থী ৯ হাজার ৮৯৮।

  • সর্বশেষ
  • জনপ্রিয়