শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শচিন পুত্র অর্জুনের কোনো ম্যাচ না খেলেই আইপিএল শেষ

স্পোর্টস ডেস্ক :[২] কোনো ম্যাচ খেলার আগেই আইপিএল শেষ হয়ে গেল শচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স অর্জুনের বদলি হিসেবে পেসার সিমরজিৎ সিংকে এরই মধ্যে দলে নেওয়ার কথা জানিয়েছে। শচিন পুত্র অর্জুনকে ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল মুম্বাই। তবে আসরে একটা ম্যাচেও মুম্বাইয়ের জার্সি গায়ে নামতে দেখা যায়নি শচিন পুত্রকে।

[৩] (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে মুম্বাই বলেছে, আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য অর্জুনের জায়গায় সিমরজিৎকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন ডান হাতি এই মিডিয়াম পেসার।

[৪] ২০২০ সালে মুম্বাই দলে নেট বোলার হিসেবে ছিলেন অর্জুন। চলতি বছরে নিলামে অর্জুনকে কিনে নেয় মুম্বাই। কিছুদিন আগে বাবা শচিনের সঙ্গে আবু ধাবির সৈকতে সাময়িক ছুটি কাটাতে দেখা গিয়েছিল অর্জুনকে। তখনো বোঝা যায়নি তার চোট রয়েছে। আচমকা এই সংবাদ আসায় অবাক অনেকেই। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়