শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩৬ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুয়েটের ৪ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কারের আদেশ হাইকোর্টের

খালিদ আহমেদ: [২] র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার দায়ে তাদের এই শাস্তির মুখোমুখি হতে হচ্ছে।

[৩] বুধবার (২৯ সেপ্টেম্বর) এ বিষয়ে জারি করা একাধিক রুল নিষ্পত্তি করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

[৪] চার শিক্ষার্থী হলেন- মির্জা মোহাম্মদ গালিব, সব্যসাচী দাস দিব্য, সৌমিত্র লাহিড়ী ও মোবাস্বির। এই চার শিক্ষার্থী রায় প্রকাশের পর এক সেমিস্টার পরীক্ষা দিতে পারবেন না।

[৫] রায়ে র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত আরও ৩১ শিক্ষার্থী বুয়েটের হলে থাকতে পারবেন না বলেও আদেশ দেন আদালত। তবে তারা হলের বাইরে নিজ দায়িত্বে থেকে শিক্ষা কার্যক্রম চালাতে পারবেন বলে রায়ে উল্লেখ করা হয়।

[৬] আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

[৭] ২০১৯ সালের ডিসেম্বরে বুয়েটে র‌্যাগিংয়ের ঘটনায় শিক্ষার্থীদের শাস্তি আরোপে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিলে যায় বুয়েট কর্তৃপক্ষ। আপিল বিভাগ হাইকোর্টকে এ সংক্রান্ত রুল ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্ট আজ (বুধবার) রুল নিষ্পত্তি করেন।

[৮] রিট আবেদন থেকে জানা গেছে, র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার দায়ে বুয়েটের বেশকিছু শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার ও আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পরে ওই বহিষ্কৃত শিক্ষার্থীরা একাডেমিক কাউন্সিলে আপিল করেন। আপিলে তা খারিজ হয়। পরে এই শাস্তির বৈধতা নিয়ে পৃথক রিট আবেদন করেন ৩৫ শিক্ষার্থী।

  • সর্বশেষ