শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩২ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেকের করোনা ইউনিটে রোগী ভর্তি ১০০, মৃত্যু ২

মঈন উদ্দীন: [২] গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে করোনা ইউনিটে তারা মারা যান।

[৩] এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ১০০ জন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মৃত্যুর তথ্য নেই। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে মারা গেছেন। তিনি বলেন, বর্তমানে রাজশাহীর ৫২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নাটোরের চারজন, নওগাঁর ১৬ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার একজন, মেহেরপুরের একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২১ জন।

[৫] এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১৫ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৭৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৮ দশমিক ১৯ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৮ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

  • সর্বশেষ