শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিসিবির কাছে ক্ষমা চেয়ে পাকিস্তান সফরে আসার ঘোষণা দিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] নিরাপত্তা শঙ্কায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের পরই পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে বড় ক্ষতিই হয়ে যায় পাকিস্তানের ক্রিকেটে। আর সে জন্য পাকিস্তানের কাছে ক্ষমা চেয়ে নিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। পাশাপাশি তারা জানিয়েছে, আগামী বছরেই পাকিস্তানে পূর্ণ সফরে যাবে তারা।

[৩] টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের পুরুষ এবং নারী দলের সফর ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার দোহাই দেখিয়ে নিউজিল্যান্ড সিরিজ বাতিল করে দেওয়ার পরে ইংল্যান্ডও একই পথ অনুসরণ করে। সেই নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। জানা যায়, সফর বাতিলের ব্যাপারে দেশের ক্রিকেটারদের সঙ্গে কথাই বলেনি বোর্ড। এমন অনাকাঙ্খিত ঘটনায় ইসিবির তরফ থেকে দুঃখ প্রকাশ করেছেন চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর।

[৪] বুধবার ইসিবি-র চেয়ারম্যান দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সফর বাতিলের খবরে পাকিস্তান এবং গোটা বিশ্বে যারা দুঃখ পেয়েছেন তাদের জন্য আমি অনুতপ্ত। খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এবং সত্যি বলতে, ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এটা ঠিক যে ক্রিকেটারদের সঙ্গে কথা বলা হয়নি।

[৫] ওয়াটমোরের আরও বলেন, সূচি মেনে পূর্ণ সফরের জন্য আমরা প্রস্তুত। আগামী বছরেই সফর করার ভাবনাচিন্তা চলছে। সময় নিয়েও সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

[৬] জানা গিয়েছে, তিনটি টেস্ট এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলা হবে সফরে। দ্য টেলিগ্রাফ

  • সর্বশেষ