শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত শুশুক

জাকারিয়া জাহিদ: [২] কুয়াকাটা সমুদ্র সৈকতের দ্বিতীয় ঝাউ এলাকায় আবারও একটি ৭ ফুট দৈর্ঘ্যের মৃত শুশুক ডলফিন ভেসে আসছে।

[৩] বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বে কুয়াকাটা সৈকতের ফরেস্ট অফিস ঢালা সংলগ্ন এলাকায় ডলফিন রক্ষা কমিটি'র সদস্য কে এম বাচ্চু মৃত ডলফিনটি দেখতে পায়। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডারকে জানানো হয়।

[৪] ডলফিন রক্ষা কমিটির অন্যতম সদস্য কে এম বাচ্চু জানান, সকালে সমুদ্র সৈকতের বৈরী আবহাওয়ার ছবি তোলার জন্য বের হলে দ্বিতীয় ঝাউ বাগানের পরে সৈকত মৃত ডলফিনটি দেখতে পাই। ধারণা করা যাচ্ছে সকালের জোয়ারে পানিতে ডলফিন শুশুক মাছটি ভাসিয়ে নিয়ে আসছে। মাছটির মাথায় ও ঘায়ে আঘাতের চিহ্ন রয়েছে দেখে মনে হয় ৮/১০ দিন আগে এটির মৃত্যু হয়েছে।

[৫] ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, আজকেও একটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসছে। আমাদের সদস্যদের মাধ্যমে জানতে পেরে টিম ওখানে পর্যবেক্ষণ করেছে।

[৬] এর আগে গত ২৩ তারিখ একটি ৫ফুট লম্বা মৃত ডলফিন ভেসে আসছিলো। এই নিয়ে চলতি ২০২১ সালে প্রায় ২২টি মৃত ডলফিন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসলো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়