শিরোনাম
◈ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা ◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৩ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা বলে দিয়েছেন চাঁদপুরের ইলিশ নিয়েই বাড়ি ফিরি: কৌশানী

ইমরুল শাহেদ: শাপলা মিডিয়া প্রযোজিত এবং পূজন পরিচালিত ‘পিয়া রে’ ছবিতে কাজ করার জন্য মঙ্গলবার সকালে ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি ছবিটির লোকেশন চাঁদপুরে চলে যান। এছাড়াও এ ছবিতে কাজ করছেন কলকাতার রজতাভ দত্ত ও খরাজ মুখার্জি। ছবিটিতে কৌশানীর বিপরীতে কাজ করছেন শাপলা মিডিয়ার প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত খান। এর আগে, শাপলা মিডিয়ার প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানি। তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। প্রযোজনা বাংলাদেশের হলেও সিনেমাগুলো কলকাতার প্রজেক্ট হিসেবেই নির্মিত হয়েছে। এই প্রথম কৌশানি সরাসরি বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন।

বাংলাদেশে আসা ও অভিনয় প্রসঙ্গে কৌশানী মুখোপাধ্যায় গণমাধ্যমকে বলেন, ‘অন্য দেশে এসে শুটিং করছি, মনেই হচ্ছে না। মনে হচ্ছে, নিজ দেশেই আছি। ঢাকায় এয়ারপোর্টে নামার পর বেশিক্ষণ থাকা হয়নি। শুটিং স্পট চাঁদপুরে চলে এসেছি। এখানকার ইলিশ আমাদের কলকাতায় খুবই বিখ্যাত। আসার সময় বাবা বলে দিয়েছে, ফেরার সময় যেন এখনকার ইলিশ নিয়ে ফিরি। তাই ফেরার সময় চাঁদপুরের ইলিশ নিয়েই বাড়ি ফিরবো।’ তিনি আরও বলেন, ‘প্রায় ১৫ দিনের মতো এখানে থাকা হবে। তাই কাজের ফাঁকে ফাঁকে বাংলাদেশটা একটু ঘুরে দেখতে চাই। বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়