শিরোনাম
◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান 

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৯ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকায় চড়ে ইতালি গেল বাংলাদেশিসহ ৬৮৬ জন

ডেস্ক রিপোর্ট: জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৬৮৬ অভিবাসী ইতালিতে পৌঁছেছে বলে তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম। মঙ্গলবার শত শত অভিবাসী নৌকায় চড়ে ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছে বলে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদসংস্থা আনসা বলেছে, গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে ৬৮৬ অভিবাসীকে নিয়ে একটি নৌকা ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছে। পরে পুলিশের উদ্ধারকৃত অভিবাসীদের আরেকটি দল ছোট নৌকায় করে সেখানে পৌঁছায়।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, করোনা মহামারিতে সংক্রমণ এড়াতে অভিবাসীদের স্বাস্থ্যবিধি পালনে কোয়ারেন্টাইনের জন্য অন্য একটি নৌযানে সরিয়ে নেওয়া হবে। সূত্র: রয়টার্স, আনসা।

অভিবাসীদর ঢল ভালোভাবে মোকাবিলার জন্য ইতালি বারবার ইউরোপের অন্য দেশগুলোর কাছে সহযোগিতা চেয়ে আসছে। কারণ ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম অবতরণস্থল ইতালির দক্ষিণের লাম্পেদুসা দ্বীপ।

আন্তর্জাতিক গণমাধ্যম আনসা বলছে, ১৫ মিটার একটি মাছ ধরার নৌকায় ৬৮৬ জন অভিবাসী লাম্পেদুসায় পৌঁছে। এ সময় অসুস্থ হয়ে পড়ায় পাঁচ অভিবাসীকে হাসপাতালে নেওয়া হয়। অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশ, মিসর, চাদ, মরক্কো, সিরিয়া, সুদান, নাইজেরিয়া, ইথিওপিয়া এবং সেনেগালের নাগরিক।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে গত ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইতালি উপকূলে প্রায় ৪৪ হাজার ৮০০ অভিবাসী পৌঁছেছেন। যা গত বছরের একই সময়ের চেয়ে ২৩ হাজার ৫১৭ জন বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়