শিরোনাম
◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়, কৌশলগত অংশীদারিত্বে জোর ◈ আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ◈ খামেনি হত্যার পর ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানের কার্যালয়ে ইসরাইলের হামলা ◈ লন্ডনে কমনওয়েলথ বৈঠক: বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদার করতে সাক্ষাতের সম্ভাবনা ◈ ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট ◈ মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ভার‌তে আটকা পড়‌লো জিম্বাবুয়ে ও ও‌য়েস্ট ইন্ডিজ ‌ক্রিকেট দল ◈ দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান ◈ মব কালচার বন্ধে কঠোর হুঁশিয়ারি, থানায় হাসিমুখে সেবা দেওয়ার নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন সিটির নবনিযুক্ত প্রশাসক ◈ পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৩ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। তাঁর নাম রফিকুল ইসলাম (২৪)। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লার লাকসামে তিনি মারা যায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রফিকুলের ছোট ভাই বোরহান উদ্দিন। তিনি বলেন, বেশ কয়েক দিন আগে রফিকুলের কাশি হয়েছিল। পরে সুস্থ হয়ে যান। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা হলে তাঁকে লাকসাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই তিনি মারা যান। তিনি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে চিকিৎসকেরা জানান। প্রথম আলো

রফিকুলের বাবার নাম আনোয়ার হোসেন, মা রহিমা বেগম। তাঁরা পাঁচ ভাই ও দুই বোন। বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার উত্তর ফেনুয়া গ্রামে। বুধবার সকাল ১০ টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে রফিকুলের মৃত্যুতে শোক জানান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাঁরা রফিকুলের সঙ্গে নানা স্মৃতি তুলে ধরেন। রফিকুলের বন্ধু শহিদুল ইসলাম বলেন, আর কখনো রফিকুলের সঙ্গে দেখা হবে না। ভাবতেই পারছি না। কখনো গল্প, আড্ডা হবে না।

রফিকুলের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সিরাজ উদ দৌল্লাহও। তিনি বলেন, ‘বড় অকালে চলে গেছেন রফিকুল। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়