শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈলে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে সাব্বির হোসেন (১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

[৩] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর )দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই খুটিয়াটুলি গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] মৃত ছাত্র ওই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং মীরডাঙ্গী স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সাব্বির তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল।

[৫] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাব্বির হোসেন দীর্ঘ দিন যাবত মানুষিক সমস্যায় ভুগছিলেন।

[৬] নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জমিরুল ইসলাম পুকুরে ডুবে সাব্বিরের মুৃত্যর বিষয়টি নিশ্চিত করেন।

[৭] শিশুর পিতা আজিজুর রহমান জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিলো সাব্বির। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে পাশের পুকুরে পড়নের জুতা ভাসতে দেখে এলাকাবাসী। তখন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় সাব্বিরের মৃত মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।

[৮] থানা পরিদর্শক (ওসি)এসএম জাহিদ ইকবাল জানান এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়