শিরোনাম
◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণটিকার লক্ষ্যমাত্রা পূরণ না হলে বুধবারও চলবে টিকা কর্মসূচি: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

শাহীন খন্দকার: [২] ড. আহমদ কায়কাউস আরো বলেছেন, যতক্ষণ পর্যন্ত গণটিকাদানের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা (৭৫ লাখ) পূরণ না হবে ততক্ষণ টিকাদান কর্মসূচি চলবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চলছে মঙ্গলবার। কোথাও যদি টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিও চলবে। আজকের এই বিশেষ ক্যাম্পেইনে টিকাকেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি অপেক্ষাকৃত কম- প্রসঙ্গে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

[৩] তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত প্রতিটি টিকাই মানসম্মত। ফলে এ টিকার মান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। রাজধানীর ধানমন্ডির ৮/এ সপ্তডিঙ্গা রেস্টুরেন্ট সংলগ্ন টিকাকেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। দেশে মঙ্গলবার ফাইজারের যে ২৫ লাখ টিকা এসেছে কারা পাবেন প্রশ্নে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, দেশের নাগরিকরাই এ টিকা পাবেন।

[৪] তবে যেসব দেশে ফাইজারের টিকা ছাড়া যাওয়া যাচ্ছে না সেসব দেশের প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হবে বলে জানালেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম,স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেবরিনা ফ্লোরা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়