শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে সব্যসাচী লেখকের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

সৌরভ ঘোষ: [২] জেলায় নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

[৩] সোমবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে শোক র‌্যালিসহ তার সমাধিতে জেলা প্রশাসন, কলেজ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে নিরবতা পালন দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[৪] এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব নিলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

[৫] বক্তারা অতিদ্রুত সময়ের মধ্যে সৈয়দ হকের সমাধিকে ঘিরে সাংস্কৃতিক বলয় নির্মাণের দাবি জানায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়