শিরোনাম
◈ জ্বালানি সাশ্রয়ে আজ থেকে মার্কেট-শপিংমলে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত ◈ তেহরানের জ্বালানি মজুত কেন্দ্রে ইসরায়েলি হামলা ◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছয় মেরে ১০ হাজারি ক্লাবে কোহলি

স্পোর্টস ডেস্ক: [২] মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন। টি-টোয়েন্টি ক্রিকেটের সব ফর্ম (আন্তর্জাতিক, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজিঘ) মিলিয়ে ১০ হাজার রান অতিক্রম করলেন তিনি।

[৩] নিজের ৩১৪তম টি-টোয়েন্টি ম্যাচে চতুর্থ ওভারে জাতীয় দলের সতীর্থ যশপ্রীত বুমরার বলে ছক্কা মেরে এই মাইলফলকে পৌঁছান কোহলি।১০ হাজার রান থেকে মাত্র ১৩ রান দূরে ছিলেন তিনি।

[৪] রোববারের ম্যাচে ৩২ বছর বয়সী ব্যাটার ২৯৯ ইনিংসে ব্যাট করতে নামেন। টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন তিনি। ৫১ রানে আউট হওয়ার পর ৪১.৬৫ গড়ে তার সর্বমোট রান ১০০৩৮। সব মিলিয়ে ৫ সেঞ্চুরি ও ৭৪ ফিফটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে, সর্বোচ্চ ব্যক্তিগত সেরা ১১৩ রান।ক্রিকবাজ, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়