শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

ডেস্ক নিউজ: মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া-বুনাগাতী সড়কের জুনারী মোড় এলাকায় সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। মৃতরা শালিখা উপজেলার পুলুম গ্রামের ইবাদুল ফকিরের স্ত্রী শরীফা বেগম (৩০) ও তার ৭ মাসের শিশুকন্যা খাদিজা।ইত্তেফাক

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, উপজেলার পুলম গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে শালিখা-বুনাগাতী সড়ক দিয়ে শরীফা বেগম তার শিশু কন্যা খাদিজাকে নিয়ে সদর আড়পাড়া বাজারে আসছিলেন। পথিমধ্যে জুনারী মোড় এলাকায় পৌছালে বিপরীতমুখী একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়।

এ সময় ট্র্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মা ও মেয়ে দুই জনেরই মৃত্যু হয়। পুলিশ ট্রাকসহ চালক শুকুর আলীকে (৪৫) আটক করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তর জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়