শিরোনাম
◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ◈ আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা জরিমানা, যা বলছে আইন ◈ এনসিপির নারী শক্তির নতুন আহ্বায়ক কমিটি, দায়িত্বে মিতু-নুসরাত-ঝুমা ◈ দুই সপ্তাহ পর চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর, আজ থেকে শুরু ফ্লাইট

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৪ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিস্ফোরণ স্থল থেকে আরো দুটি বোমা উদ্ধার

সোহেল মিয়া: [২] রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের বিল টাকাপোড়া গ্রামের বিস্ফোরণ স্থল থেকে আরো দুটি বোমা উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরিজমের বোমা ডিসপোজাল ইউনিট।

[৩] এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকা পোড়া গ্রামে মেহগনি গাছ কাটতে গিয়ে মাটিতে পুতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মহিলাসহ ৩ জন গুরুতর আহত হয়। আহতরা বর্তমান ফরিদপুরে চিকিৎসাধিন রয়েছেন।

[৪] বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকা পোড়া গ্রামে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরিজমের ইন্সপেক্টর মো. শফিউদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বোমা দুটি উদ্ধার করে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল।

[৬] পরে উদ্ধারকৃত বোমা দুটি চিত্রা নদী সংলগ্ন একটি ফাঁকা জায়গায় নিঃস্ক্রিয় করেন তারা। এসময় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামানের নেতেৃত্বে পুলিশ উপস্থিত ছিলেন।

[৭] ওসি তারিকুজ্জামান বলেন, পুলিশের কাউন্টার টেরিজমের বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল বিস্ফোরণ স্থল থেকে দুটি বোমা উদ্ধার করেছে। পরে বোমা দুটি নিস্ক্রিয় করা হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ