শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের জন্মদিনে শাকিবের আবেগঘন পোস্ট, ‘তোমার সঙ্গে সবসময় আছি’

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ (২৭ সেপ্টেম্বর)। ৫ বছর পূর্ণ করে ৬-এ পা দিলেন জয়। এদিন নিজের ফেসবুকে পেজে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব। ফেসবুক

জয়কে নিয়ে শাকিব খান লেখেন, ‘পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। ’

তিনি আরও লেখেন, ‘তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার পূর্ণ সার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাহাম খান জয়। ’

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় আব্রাহাম খান জয়ের জন্ম হয়। অপু-শাকিবের ডিভোর্সের পর মায়ের কাছেই থাকছে জয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়