শিরোনাম
◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৫ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মান নির্বাচন: ২৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে সাময়িক ফলে এগিয়ে এসপিডি

আন্তর্জাতিক ডেস্ক: শেষ হয়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানির জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ। সাম্প্রতিক ইতিহাসে এমন নির্বাচন দেখেনি দেশটির। এর মূল কারণ বিজয়ী হয়ে কে সরকার গঠন করছে তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে সবশেষ প্রকাশিত সাময়িক ফলে দেখা যাচ্ছে সামাজিক গণতন্ত্রী দল এসপিডি বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ/সিএসইউ দলের চেয়ে এক শতাংশ ভোটে এগিয়ে আছে। খবর ডয়েচে ভেলে।

প্রকাশিত ফলে দেখা যায়, এসপিডি পেয়েছে ২৫ দশমিক ৫ শতাংশ ভোট। সিডিইউ/সিএসইউ পেয়েছে ২৪ দশমিক ৫ শতাংশ। গ্রিন পার্টি পেয়েছে ১৩ দশিমিক ৮ শতাংশ, মুক্ত গণতন্ত্রী এফডিপি ১১ দশমিক ৭ শতাংশ, অভিবাসনবিরোধী এএফডি ১০ শতাংশ, বাম দল ৫ শতাংশ ও অন্যান্য কিছু দল ৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে।

এর আগে বুথ ফেরত জরিপে বলা হয়, সিডিইউ/সিএসইউ ও এসপিডি সমান সংখ্যক জনসমর্থন পেতে যাচ্ছে। সিডিইউ/সিএসইউ ২৫ শতাংশ ভোট পেয়েছে। নির্বাচনে তাদের বড় প্রতিদ্বন্দ্বী মধ্য-বাম সোশ্যাল ডেমোক্র্যাট (এসপিডি) দলটিও পাচ্ছে ২৫ শতাংশ ভোট। এর ফলে এই দুই দলের যে কোনও একটি সরকার গঠন করতে পারে।

সাময়িক ফল প্রকাশের পর এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস বলেছেন, ভোটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা তারে ‘পরবর্তী চ্যান্সেলর’ হিসেবে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়