শিরোনাম
◈ বুধবারে চট্টগ্রাম-রাঙ্গামাটি জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ মেসির জাদুতে মহাকাব্যিক প্রত্যাবর্তন, কোয়ার্টারে আর্জেন্টিনা ◈ মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২–০ থেকে ৩–২ আর্জেন্টিনা ◈ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর ঢাকা ◈ পুলিশ তো আমার হাতে নেই, তবে মুরগি আছে: সংসদে প্রাণিসম্পদ মন্ত্রীর মন্তব্যে হাসির রোল ◈ ভূ‌মিক‌ম্পে ভেনেজুয়েলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার ◈ ভারত-চীন-যুক্তরাষ্ট্রের মাঝে কৌশলগত ভারসাম্য গড়ছে বাংলাদেশ: জন ড্যানিলোভিচ ◈ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস ◈ সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার কাছাকাছি, বান্দরবানে ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত ◈ ভারি বৃষ্টিতে শাহ আমানতে অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩২ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের কর্মবিরতি, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের আট শিক্ষকের বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে দুমাস ধরে। শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে বেতন ভাতার দাবিতে কর্ম বিরতি শুরু করেছেন ওই শিক্ষকরা। ইত্তেফাক

এদিকে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর শিক্ষকদের কর্ম বিরতিতে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেছেন শিক্ষার্থীরা।

রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষক মুজিবুর রহমান, শ্রী গোবিন্দ কুমার সরকার, মনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল করিম, দিলিপ কুমার ভৌমিক, রেজাউল করিম ও মাসুদ রানা বলেন, রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউজ্জামান নান্নুর বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির প্রতিবাদ করায় তাদের বেতন ভাতা আগেও পাঁচবার বন্ধ রাখা হয়েছিল।

রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আম্বিয়া খাতুন, ফারিহা খাতুন ও ছাত্র মনিরুল ইসলাম, আব্দুর রউফ, জিহাদ হাসান বলেন, শিক্ষকদের কর্ম বিরতির প্রথম দিনেই পাঠদান ব্যাহত হয়েছে। এভাবে চলতে থাকলে পড়ালেখায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।

সরেজমিনে দেখা যায়, ভুক্তভোগী শিক্ষকেরা পাঠদান বাদ রেখে অলস বসে আছেন।

রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউজ্জামান নান্নু বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আটজন শিক্ষকের বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, শিক্ষকদের কর্ম বিরতি অনাকাঙ্ক্ষিত। প্রয়োজনে তারা শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতনের হস্তক্ষেপ চাইতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়