শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩২ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় গুলাব, সারাদেশে বৃষ্টিসহ দমকা হাওয়ার শঙ্কা

হাসান তাকী : [২] পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘গুলাব’–এ পরিণত হয়েছে।
নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে গুলাব (গোলাপ)। এ নামটি দিয়েছে পাকিস্তান।

[৩] এটি ক্রমেই শক্তি অর্জন করে আজ রোববারের মধ্যে ভারতের ওডিশা ও অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

[৪] উপকূলে দমকা হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলেদের আগামী সোমবার পর্যন্ত সাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

[৫] আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য জানান, নিম্নচাপটি উড়িষ্যা হয়ে ভারতে প্রবেশ করবে। ফলে বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব না পরার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়তে পারে।

[৬] এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) শনিবার সন্ধ্যায় জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। বিকেল সাড়ে ৫টার দিকে সেটি ওডিশা উপকূল থেকে ৩৭০ কিলোমিটার পূর্ব–দক্ষিণ–পূর্বে অবস্থান করছিল। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে রাজ্য আবহাওয়া দফতর। ২০২১ সালের মধ্যে এটি বঙ্গোপসাগারে তৃতীয় ঘূর্ণিঝড় হতে চলছে।

[৭] এ বিষয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের দু–এক জায়গায় বৃষ্টির আশঙ্কা আছে। দেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

[৮] এদিকে ঘূর্ণিঝড় গুলাবের কারণে সৃষ্ট মেঘমালা ও মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়, ৫৩ মিলিমিটার। বৃষ্টিপাতের সঙ্গে দফায় দফায় বজ্রপাত হয় এবং দমকা হাওয়া বয়ে যায়। রোববারও সারা দিন আকাশ মেঘলাসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

[৯] বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও থেকে বিশ্বের বিভিন্ন সাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়গুলোর সময়কাল অনুযায়ী সম্ভাব্য নাম আগে থেকে ঠিক করে রাখা হয়। এই ঝড়ের নাম আগে থেকে পাকিস্তানের আবহাওয়াবিদেরা ঠিক করে রেখেছিলেন। পাকিস্তানের জাতীয় ভাষা উর্দুতে গোলাপকে ‘গুলাব’ বলা হয়ে থাকে।

[১০] এর আগে গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওডিশা উপকূলে আঘাত হানে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও চরগুলোতে স্বাভাবিকের চেয়ে উঁচু জলোচ্ছ্বাস বয়ে যায়। তবে ঘূর্ণিঝড় গুলাবের কারণে বাংলাদেশ উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা তেমন নেই বলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানিয়েছেন।

  • সর্বশেষ