শিরোনাম
◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনি পদক্ষেপ নেবেন শাবনূর, জানালেন লাইভে

বিনোদন ডেস্ক: জীবনে প্রথমবার ফেসবুক লাইভে এলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর। এসেই একটি সতর্কবার্তা দিলেন নব্বইয়ের এই জনপ্রিয় নায়িকা। যাঁরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে শাবনূরের নামে আইডি চালু রেখেছেন, তাঁদের প্রতি শাবনূর এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

এই মুহূর্তে শাবনূর অবস্থান করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মা, বোন, ভাই, একমাত্র সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে শাবনূর অস্ট্রেলিয়ায় থাকলেও মাঝেমধ্যে বাংলাদেশে আসেন। এদিকে করোনার কারণে দুই বছর ধরে তিনি আসতে পারছেন না। তাই দেশ ও দেশের বাইরে ছড়িয়ে থাকা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভার্চ্যুয়াল আড্ডা দিতে ফেসবুক লাইভ বেছে নেন শাবনূর। প্রথম আলো

ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামে শাবনূর তাঁর সমসাময়িক এবং অনুজ ও অগ্রজদের মধ্যে সবার পরে যুক্ত হয়েছেন। সময় ও আগ্রহের অভাবে তিনি এসব থেকে দূরে সরে ছিলেন। কিন্তু তাঁর এই দূরে থাকার সুযোগ নিচ্ছিল কিছু চক্র। শাবনূরের নামে ফেসবুক, ইনস্টাগ্রামে অসংখ্য আইডি চালু করে তারা। কিন্তু তারা সবাই যে নকল, তা প্রমাণ করতে এসব মাধ্যমে নিজেকে যুক্ত করেন শাবনূর। এদিকে শাবনূরকে সামাজিক যোগাযোগমাধ্যমে পেয়ে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ভীষণ খুশি হন। অন্যদিকে এসব মাধ্যমে আপলোড করা স্থিরচিত্র ও ভিডিও শাবনূরের আইডি থেকে নিয়ে তাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট কর থাকে সেসব চক্র। এসব নজরে এলেই ফেসবুক লাইভে এসে তাদের সবার বিরুদ্ধে সতর্কবার্তা দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়