শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘জঙ্গিদের মদত দেওয়াই পাকিস্তানের নীতি’, জাতিসংঘে ভারতের অভিযোগ

রাশিদুল ইসলাম : [২] জাতিসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে এ অভিযোগ তুলে বলেছেন, জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনকি, কাশ্মীরের যে অংশ পাকিস্তান বেআইনি ভাবে দখল করে রেখেছে, তাও ভারতেরই। দিওয়াল

[৩] জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেন, আফগানিস্তান ছাড়া আর যে দেশ সন্ত্রাসের কবলে সবথেকে বেশি ভুগছে, সে হল পাকিস্তান। ইমরান খান উল্লেখ করেন, টুইন টাওয়ার হামলার পরে আমেরিকার সন্ত্রাস বিরোধী অভিযানের হাত মিলিয়েছিল পাকিস্তান নিজেও। কিন্তু সেই অভিযানে আমেরিকা যখন ড্রোন হামলা শুরু করল, তখন ৮০ হাজার পাকিস্তানির মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। আফগানিস্তানের পাশাপাশি আমেরিকা পাকিস্তানের জন্য কিছুই করেনি বলে আমেরিকাকে ‘অকৃতজ্ঞ’ বলে উল্লেখ করেন তিনি।

[৪] ইমরান খান একই সঙ্গে কাশ্মীরের সাধারণ মানুষের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে বলেন, ভারতের বিজেপি সরকারের অধীনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব বাড়ছে।

[৫] কিন্তু স্নেহা দুবে বলেন, জাতিসংঘ যে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে, তাদের আশ্রয় দেওয়ার একটি বিশাল তালিকা রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, এটা সবাই জানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়