শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে এশিয়ার নজর ব্রাজিলের তেলের দিকে ◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে? 

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোদির বিরুদ্ধে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করলো ভারতীয় প্রবাসীরা

সুমাইয়া মিতু: [২] অসংখ্য ভারতীয় আমেরিকান, হোয়াইট হাউজের সামনে ল্যাফায়েট স্কয়ার পার্কে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ করে। প্ল্যাকার্ড হাতে স্লোগানের মাধ্যমে তারা ফ্যাসিজম থেকে ভারতকে বাঁচানোর আহ্বান জানিয়েছে। মোদির যুক্তরাষ্ট্র সফরের সময়টিকেই তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছে মোদিবিরোধীরা। আলজাজিরা

[৩] মোদির বিরুদ্ধে আভিযোগ রয়েছে, তিনি ২০১৪ সালে নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে ধর্মীয় অসহিষ্ণুতা চালিয়ে আসছেন। প্রায় ২০ কোটি মুসলমানের আবাসভূমি ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার সবচেয়ে বড় শিকার তারাই।

[৪] মোদি বর্তমানে কোয়াড নিরাপত্তা সংলাপে অংশগ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন। শুক্রবার বাইডেনের সঙ্গে দ্বীপক্ষীয় বৈঠকে তিনি করোনা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কূটনৈতিক বিষয়ে আলোচনা করেন এবং শনিবার তিনি জাতীসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহনণ করতে নিউ ইয়র্কে যাবেন।

[৫] বাইডেনের সঙ্গে এ বৈঠক করার আগে ভারতীয় নাগরিকদের মানবাধিকার সুনিশ্চিত করতে যুক্তরাষ্ট্রবাসী ভারতীয়রা হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করে। সম্পাদনা: সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়