শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক এক

ফিরোজ আহম্মেদ: [২] পানি খেতে চেয়ে বাড়ীতে ঢুকে অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রকে বলাৎকারের চেষ্টা চালিয়েছে ছবেদ আলী (৬০) নামে এক নরপশু। এ ঘটনায় স্কুল ছাত্রের মা বাদি হয়ে বৃহস্পতিবার ওই লম্পটের বিরুদ্ধে কালীগঞ্জ থানাতে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযুক্ত ছবেদ আলীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। উল্লেখ্য, গত বুধবার কালীগঞ্জ শহরের দক্ষিণ আড়পাড়া এলাকায় ওই বলাৎকারের চেষ্টার ঘটনাটি ঘটে।

[৩] স্কুল ছাত্রের মা, দক্ষিন আড়পাড়া গ্রামের প্রবাসী আরিফুজ্জামানের স্ত্রী তানিয়া বেগম লিখিত এজাহারে উল্লেখ করেছেন, গত বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তার স্কুল ছাত্র পুত্রকে বাড়িতে একা রেখে কর্মস্থল কালীগঞ্জ ফিরোজ প্যারামেডিকেল সেন্টারে যান। এরপর সাড়ে ১১ টার দিকে তার বাসার প্রতিবেশি জনৈক্য কটা এর বাসার ভাড়াটিয়া ছবেদ আলী তার বাড়ীর সামনে যায়। এ সময় বাড়ীতে অন্য কেহ না থাকাতে ওই লম্পট তার পুত্রের নিকট পানি খেতে চেয়ে অজুহাতে বাসাতে ঢুকে পড়ে।

[৪] এরপর সে তার ছেলেকে একটি ঘরে আটকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা চালায়। এ সময় তার ছেলের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ওই লম্পট দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর তিনি মোবাইলে খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে ছেলের মুখে বিস্তারিত ঘটনা জানতে পারেন।

[৫] তানিয়া বেগম আরো জানায়, তার স্বামী বিদেশে চাকুরী করেন। এই সুযোগ নিয়ে ওই লম্পট প্রায়ই তাদের বাসার সামনে গিয়ে ডিস্টাব করত। তিনি ওই ঘটনার পর তার স্বামী ও এলাকাবাসীর পরামর্শে পরদিন বৃহস্পতিবার অভিযুক্ত ছবেদ আলীর নামে কালীগঞ্জ থানাতে একটি মামলা দায়ের করেন।

[৬] মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবুল কাশেম জানান, বলাৎকার চেষ্টার ঘটনাটি সত্য। এ ঘটনায় থানাতে অভিযোগ দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযুক্ত লম্পট ছবেদ আলীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

  • সর্বশেষ