শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লন্ডনে বাংলাদেশি-ব্রিটিশ শিক্ষিকাকে হত্যা, নারীর প্রতি সহিংসতা নিয়ে আবারো সরব যুক্তরাজ্য

আসিফুজ্জামান পৃথিল: [২] বাড়ি থেকে ৫ মিনিটের হাটা দূরত্বে সাবিনা নিসার মৃত্যু হয় এক সপ্তাহ আগের শুক্রবার। তিনি রাসি গিন প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকা। তিনি একটি পাবে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন। এই হত্যার ঘটনায় একজন ৩৮ বছর বয়সী সন্তেহভাজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ইমেজ দেখে আরেকজনকে আটকের চেষ্টা চলছে। স্কাই নিউজ

[৩] এর আগে লন্ডন মেচ্রোপলিটন পুলিশ ৪০ বছর বয়সী আরেক সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর জিঞ্জাসাবাদের কথা জানিয়েছিলো। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। লন্ডন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জো গ্যারিটি জানিয়েছেন, তদন্তের কাজে বেশ ভালো অগ্রগতি হয়েছে। হত্যাকারীকে খুঁজে বের করার জন্য সব সক্ষমতা কাজে লাগানো হচ্ছে। ডেইলি মেইল

[৪] তবে সাবিনাকে ঠিক কীভাবে হত্যা করা হয়েছে, পুলিশ নিশ্চিত করেনি। ধারণা করা হচ্ছে তাকে মাখায় ভারি কিছুর আঘাতে হত্যা করা হয়। সাবিনাকে হত্যার আগে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করা হয়েছে এমন কোনো আলামত নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়