শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালিবানদের অন্তর্ভুক্তিমূলক সরকারে নেতৃত্বের অভাব রয়েছে: এরদোগান

রাকিবুল আবির: [২] তালিবানদের বর্তমান অন্তর্ভুক্তিমূলক সরকারের নেতৃত্ব অনেকটাই দুর্বল। যদি তালিবান আরো পরিবেষ্ঠিত সরকার গঠনে ইচ্ছুক থাকে, তবে তাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এরদোগান এক বিবৃতিতে এ কথা বলেছেন। আলজাজিরা

[৩] এনদোগান বলেন, এই মুহুর্তে তালিবান সরকারের মাঝে কিছু পরিবর্তন আনা উচিত। যার ফলে অন্তর্ভুক্তিকালীন সরকারকে নেতৃত্ব প্রদানে সুবিধা হবে। তিনি আরো বলেন, আমরা এখনও সঠিক নেতৃত্ব দেখিনি। তবে যদি তালিবান আগ্রহী থাকে, তাহলে সমস্যা সমাধানের জন্য আমরা একসঙ্গে আলোচনার পথ প্রশস্ত করতে পারি।

[৪] তালিবানদের ক্ষমতা দখলের পর কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরটি পুনরায় চালুর ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে তুরস্ক ও কাতার। বিশেষ করে প্রযুক্তিগত সব ধরনের সহায়তা দিয়েছে তুরস্ক।

[৫] এর আগে তুরস্ক তালিবানের প্রাথমিক বার্তাগুলোকে স্বাগত জানিয়েছিলো তুরস্ক। তবে সাফ জানিয়ে দিয়েছিলো, তালিবানের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেই তাদের স্বীকৃতি দেবে তুরস্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়