শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তানকে ‘না’ বলা সহজ, ভারতকে কেউ ‘না’ বলে না : খাজা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে জন্মালেও জাতীয়তা বদলে অস্ট্রেলিয়ার হয়ে খেলেন উসমান খাজা। তবে তাতে পাকিস্তানের প্রতি টান তো আর কমবার নয়। দেশটির ক্রিকেট বোর্ড যখন ভয়াবহ দুঃসময়ে, খাজা তখন দাঁড়ালেন নিউজিল্যান্ড-ইংল্যান্ডের বিরুদ্ধে।

নিরাপত্তার শঙ্কা দেখিয়ে নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজ বাতিল করে কোনো ম্যাচ না খেলেই পাকিস্তান থেকে চলে যায়। এর কয়েকদিন পর ইংল্যান্ডও দিয়েছে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা। গুঞ্জন আছে, খাজার দল অস্ট্রেলিয়াও তাদের প্রস্তাবিত সফর বাতিল করতে পারে।

এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যেন উত্তাল সাগরে তল খুঁজে পাচ্ছে না। খাজা মনে করছেন, সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও পাকিস্তানে ক্রিকেট না খেলার যৌক্তিক কোনো কারণ নেই।

খাজা বলেন, ‘তারা কতদিন ধরে একের পর এক টুর্নামেন্ট করে প্রমাণ করছে তাদের দেশটা নিরাপদ। আমি মনে করি পাকিস্তানে খেলতে না যাওয়ার মত কোনো কারণ নেই।’

তার মতে, এমন ঘটনা ভারতে ঘটার সম্ভাবনা নেই। আইপিএল খেলে কাড়ি কাড়ি টাকা কামান ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সেদিকে ইঙ্গিত করেই উদাহরণ দিতে গিয়ে খাজা টেনে এনেছেন বাংলাদেশকেও। জানালেন, বাংলাদেশ ও পাকিস্তানের মত দেশের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নিতে পারলেও ভারতের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস নেই দলগুলোর।

খাজা বলেন, ‘পাকিস্তানকে না বলা খেলোয়াড় ও বোর্ডদের জন্য অনেক সহজ। কারণ এটা পাকিস্তান। বাংলাদেশ হলেও একই ব্যাপার ঘটত। কেউ ভারতকে না বলতে চায় না। টাকা কথা বলে, এটা আমরা সবাই জানি।’ -বিডিক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়