শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৮ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: বড়রা যখন ভোট দেয়, পুরো কানাডার স্কুলের শিক্ষার্থীরাও তখন আলাদাভাবে ভোটাধিকার প্রয়োগ করে

শওগাত আলী সাগর: বড়রা যখন ভোট দেয়, পুরো কানাডার স্কুলের শিক্ষার্থীরাও তখন আলাদাভাবে ভোটাধিকার প্রয়োগ করে। সেই ভোটে শিক্ষার্থীরা প্রার্থী হয়, দলের প্লাটফরম নিয়ে প্রচারনা চালায়, নিজদের মধ্যে বিতর্ক করে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বড়দের নির্বাচনে যেমন লিবারেল পার্টি সংখ্যালঘু সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছে, শিক্ষার্থীরাও ১১৭টি আসন দিয়ে লিবারেল পার্টিকে সংখ্যালঘু সরকার হিসেবে ক্ষমতায় রেখেছে।

বড়দের নির্বাচনে অবশ্য লিবারেল পার্টি আসন পেয়েছে ১৫৮টি। বড়দের কাছে কনজারভেটিভ পার্টি দ্বিতীয় প্রধান দল হলেও স্কুলের শিক্ষার্থীদের কাছে এনডিপি হচ্ছে দ্বিতীয় পছন্দের দল। ফলে শিক্ষার্থীরা ১০৭টি আসন দিয়ে এনডিপিকে অফিসিয়াল বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। ৯১টি আসন পেয়ে কনজারভেটিভ তৃতীয় প্রধান দলের স্বীকৃতি পেয়েছে নতুন প্রজন্মের সন্তানদের কাছে। বড়দের কাছে অবশ্য কনজারভেটিভ পার্টিই অফিসিয়াল বিরোধী দল। স্কুল পর্যায়ে গণতন্ত্রের হাতে-কলমে শিক্ষা দিতে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্কুলগুলোয় এই নির্বাচনের আয়োজন করা হয়।

লেখক : কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়