শিরোনাম
◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫০ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপূজায় আরও আড়াই হাজার টন ইলিশ যাচ্ছে ভারতে

নিউজ ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে আরও দুই হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার এক চিঠিতে এসব ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে এ চিঠি পাঠানো হয়েছে। জাগো নিউজ

চিঠিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানি বিষয়ে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাইক্রমে শর্তসাপেক্ষে ৬৩ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ ভারতে রপ্তানির অনুমতি প্রদান করা হলো।

প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ৬৩ প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে মোট দুই হাজার ৫২০ মেট্রিক টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

ইলিশ রপ্তানির শর্তে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে; শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে; প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি-২ অধিশাখায় দাখিল করতে হবে; অনুমােদিত পরিমাণের চেয়ে বেশি প্রেরণ করা যাবে না।

এ অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহণের ক্ষেত্রে কোনো ধরনের বিধি-নিষেধ আরােপ করলে তা কার্যকর হওয়ার সাথে সাথে এ অনুমতির মেয়াদ সমাপ্ত হবে; এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযােগ্য নয়, অনুমােদিত রপ্তানিকারক ব্যতীত সাব কন্ট্রাক্ট এ রপ্তানি করা যাবে না।

এর আগে গত সোমবার ৫২ প্রতিষ্ঠানকে ২০ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তার ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে যায় ইলিশ রপ্তানির প্রথম চালান। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ৭৮ হাজার ৮৪০ কেজি (৭৮ টন ৮৪০ কেজি) ইলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়