শিরোনাম
◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ ◈ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান, হরমুজ ইস্যুতে পিছু হটল ব্রিটেন-জার্মানি-গ্রিস ◈ ঢাবি-রাবি-চবিসহ যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ◈ স্কুলে ভর্তিতে লটারি থাকছে না: শিক্ষামন্ত্রী ◈ ঢাবির নতুন ভিসি ড. ওবায়দুল ইসলাম ◈ ঈদের পর মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় কয়েকজন নেতা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষিকা খুন

খালিদ আহমেদ : [২] নিহত শিক্ষিকার নাম সাবিনা নেসা (২৮)। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি খুন হন বলে জানিয়েছে পুলিশ। বিবিসি

[৩] বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বের একটি পাবে হেঁটে যাওয়ার সময় সাবিনাকে হত্যা করা হয়। লন্ডন পুলিশ জানিয়েছে, পরদিন সকালে একটি পার্কে তার মরদেহ পাওয়া গেছে।

[৪] পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে সাবিনা লন্ডনের অ্যাস্টেল রোডের বাসা থেকে হেঁটে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক ভিলেজের একটি বারে যাওয়ার সময় আক্রমণের শিকার হন।

[৫] পুলিশ এ ঘটনায় তদন্তে নেমেছে এবং হত্যার অভিযোগে ৪০ বছর বয়সী একজনকে আটকও করে। আপাতত তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

[৬] লন্ডন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জো গ্যারিটি জানিয়েছেন, তদন্তের কাজে বেশ ভালো অগ্রগতি হয়েছে। তিনি বলেন, 'হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমাদের সব সক্ষমতা কাজে লাগাচ্ছি।'

[৭] সাবিনা দক্ষিণ-পূর্ব লন্ডনের লুইশামে থাকতেন। প্রায় এক বছর ধরে তিনি ক্যাটফোর্ডের রুশে গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়