শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা বাতিলে মালদ্বীপকে অনুরোধ করেছে বাংলাদেশ

জেরিন আহমেদ: [২] মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান দেশটির ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সঙ্গে বুধবার (২২ সেপ্টেম্বর) তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার কর্মী নিয়োগে আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের জন্য মালদ্বীপ সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

[৩] বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়। বাংলা নিউজ২৪.কম

[৪] এসময় ভাইস প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ এক্সিকিউটিভ এবং দূতাবাসের প্রথম সচিব উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৩তম বার্ষিকীর দিনে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ স্থান পায়।

[৫] উভয়পক্ষ বিশেষত স্বাস্থ্য সেবা খাতে উচ্চশিক্ষা এবং বিভিন্ন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ মালদ্বীপকে সহায়তার বিষয়ে আলোচনা করেন।

[৬] মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার কর্মী আগমনের বিষয়ে সেপ্টেম্বর ২০১৯ থেকে আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের জন্য মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে মালদ্বীপ সরকারকে অনুরোধ জানান।

[৭] দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে উভয়পক্ষ আশা প্রকাশ করেন। জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়