শিরোনাম
◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে সংসদ টিভিতে প্রচারের জন্য আরো অনুষ্ঠান নির্মাণের সিদ্ধান্ত

মনিরুল ইসলাম: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য আরও নতুন অনুষ্ঠান নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশনটির অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি। কমিটির বৈঠকে এ বিষয়ে সংশ্লিষ্ট সাব-কমিটিকে কর্মপরিকল্পনা নির্ধারণের সুপারিশ করেছে।

[৩] বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বেঠকে সভাপতিত্ব করেন সংসদ টিভির অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

[৪] বৈঠকে আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান ও নাহিদ ইজাহার খান।

[৫] কমিটি সূত্র জানা গেছে, বৈঠকে বঙ্গবন্ধুর উক্তি, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী অবলম্বনে দৈনন্দিন কর্মসূচি নির্মাণের বিষয়ে বিটিভির সাথে সমন্বয় করে তা প্রচারের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সংসদ টিভিতে প্রচারের জন্য নারী ও নারী শিক্ষার উন্নয়ন, বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ সম্পর্কিত অনুষ্ঠানমালা এবং আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানসমূহ প্রচারের কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।

[৬] বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং এন্ড ইনফরমেশন টেকনোলজি (বিএন্ডআইটি) উইং এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ