শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য বিচারপতির নাম চেয়ে চিঠি

খালিদ আহমেদ : [২] আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘একজন বিচারপতির নাম চেয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে। সে নাম পেলেই এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’

[৩] এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসন সুত্রে জানা গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য করার জন্য শিগগিরই হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নাম মনোনীত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

[৪] এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে পরিবর্তন আনার লক্ষ্যে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানা গেছে। এবিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট হায়দার আলী বলেন, ‘সরকার তথা আইন মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে যে কোন সময় প্রসিকিউশন টিমে পরিবর্তন করতে পারে। এটা হতেই পারে।’

[৫] সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন গত ২৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে ৩ সদস্যের ট্রাইব্যুনালে বিচারকের সংখ্যা হয়ে যায় দুইজন।

 

  • সর্বশেষ