শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত্যুর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্পোর্টিং লিসবনে দেখতে চান মা দোলোরেস

স্পোর্টস ডেস্ক : [২] ৩৬ বছর বয়সী রোনালদোর সিনিয়র ক্লাব ক্যারিয়ার শুরু হয়েছিল পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনেই। সেখানকার একাডেমি থেকেই উঠে আসা তার। আর পর্তুগিজ চ্যাম্পিয়ন ক্লাবটির বড় ভক্ত রোনালদোর মা।

[৩] এক সাক্ষাৎকারে নিজের প্রিয় ক্লাবটিতে ফের ছেলেকে দেখার ইচ্ছের কথা জানিয়েছেন দোলোরেস অ্যাভেইরো। রোনালদোকে ফিরতেই হবে। আমার ইচ্ছায় যদি সবকিছু হতো তা হলে লিসবনের হয়েই খেলতো রোনালদো।- বলেন রোনালদোর মা। তিনি বলেন, ওকে আমি বলেছি, মারা যাওয়ার আগে দেখতে চাই তুমি স্পোর্টিংয়ের হয়ে আবার খেলছো।

[৪] এই গ্রীষ্মে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। ২০০৩ সালে স্পোর্টিং লিসবন ছেড়ে প্রথম দফায় ইউনাইটেডে পাড়ি দেন রোনালদো। ইংল্যান্ডের ক্লাবটিতে খেলার সময়ই বিশ্বসেরা হয়ে ওঠার বার্তা দেওয়া তার। আবারো যখন ইউনাইটেডে ফিরেছেন, তখন তো রীতিমতো সময়ের অন্যতম সেরা রোনালদো।

[৫] রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র ইউনাইটেডের একাডেমিতে রয়েছে। ছেলের চেয়ে নাতিকেই ফুটবলে এগিয়ে রাখছেন দোলোরেস অ্যাভেইরো, ‘ওই বয়সে রোনালদো যা খেলত, তার থেকে ভালো খেলে ক্রিস্তিয়ানিনহো (জুনিয়র রোনালদো)। ছেলে এবং নাতিকে একসঙ্গে স্পোর্টিং লিসবনে দেখাও তার স্বপ্ন বলে জানিয়েছেন রোনালদোর মা দোলোরেস অ্যাভেইরো। - লিসবনটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়