শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব, আজকের সমাবেশ স্থগিত

তাপসী রাবেয়া: [২] পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংগঠনগুলোর নির্বাচিত শীর্ষ ১১ নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে বুধবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের আহ্বানে সচিবালয়ে তার সঙ্গে সাংবাদিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

[৩] বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলব করার ক্ষেত্রে সংগঠন, প্রতিষ্ঠান ও রাজনৈতিক পরিচয় একীভূত করার ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেন। তারা বলেন, ঢালাওভাবে ব্যাংক হিসাব তলবের খবরে সারাদেশের সাংবাদিকদের মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

[৪] তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ইতোমধ্যেই তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন। সরকারও দ্রুত এ সমস্যা সমাধানে সচেষ্ট। তিনি এ বিষয়ে সহযোগিতার পরিবেশ রক্ষার স্বার্থে কর্মসূচি স্থগিত রাখার জন্য সাংবাদিক নেতাদের অনুরোধ করেন। মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে সাংবাদিক নেতারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা পর্যন্ত কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

[৫] সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ