শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফতুল্লায় ৪ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

অপু রহমান: [২] মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকা থেকে ৪ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মো. শহীদুল ইসলাম (৩০), মো. হুমায়ূন আলী (৪৫), মো. নবীন (১৯) ও মো. সেলিম (২৯)।

[৩] র‌্যাব-১১ এর লে: কমান্ডার (মিডিয়া অফিসার) মাহমুদুল হাসান জানান। এসময় তাদের হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ১৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

[৪] তিনি আরও জানান, ফতুল্লার পঞ্চবটি মোড়ের লালবাগ বিরানী হাউজ এলাকায় বিভিন্ন ধরনের গাড়ির চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক দৈনিক গাড়ি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সম্পাদনা: সঞ্চয বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়