শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭ বছর পর অস্ত্র মামলার আসামীর ১৭ বছরের কারাদণ্ড

এস.এম রিয়াজ: [২] ভাণ্ডারিয়ার একটি অস্ত্র মামলায় মো. মন্টু কবিরাজ (৩৮) নামের এক ব্যক্তির ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে পিরোজপুরের একটি আদালত।

[৩] বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস,এম, নূরুল ইসলাম এ রায় প্রদান করেন বলে সরকারি কৌশলী অ্যাড. খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।

[৩] মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ জুন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার একটি ডাকাতি মামলায় মো. মন্টু কবিরাজকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে ভাণ্ডারিয়া উপজেলার নিজ ভাণ্ডারিয়া এলাকার মন্টুর বসত ঘরের সামনে লাকড়ির ঘর থেকে একটি দেশী তৈরি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে ভাণ্ডারিয়া থানার তৎকালীন এস আই মো. আ. হক।

[৪] পিরোজপুর আদালতে মামলা হলে গতকাল বুধবার বিচারক তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামী মন্টু কবিরাজ পলাতক রয়েছে।

  • সর্বশেষ