শিরোনাম
◈ ব্যয় সংকোচনে কঠোর সরকার : গাড়ি কেনা-ভবন নির্মাণ বন্ধ, সীমিত হচ্ছে বিদেশ সফর ◈ ভারী বৃষ্টি ও উজানের পানি বিপৎসীমার ওপরে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা ◈ দুর্ঘটনা নাকি চুরির সময় বিস্ফোরণ? অগ্নিদগ্ধ সৌদিপ্রবাসী মীর ইব্রাহিমের ঘটনা ঘিরে নতুন প্রশ্ন, সামনে এলো ভিন্ন দাবি ◈ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরই বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে দ্বিতীয়: ঝুঁকিপূর্ণ সম্পদ ছাড়াল ৬০ শতাংশ ◈ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জান্তা সরকারের পাশাপাশি সব পক্ষের সঙ্গে আলোচনা বিবেচনায়: প্রধানমন্ত্রী ◈ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত বেড়ে ৮; তিন দিনে প্রাণহানি ২১ ◈ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, নীতিগত অনুমোদন ◈ ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর সফর, চলছে ব্যাপক প্রস্তুতি ◈ ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান, সমঝোতা বাতিলের ঘোষণা ◈ ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনে অনেক প্রার্থী মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা আরো বলেছেন, নির্বাচনে দেশের মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। নির্বাচনের প্রতি মানুষ বিমুখ হয়ে পড়েছে।

[৩] তিনি আরো বলেন, নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের চাপে বিরোধী শিবিরের প্রার্থীরা নির্বাচনের মাঠে টিকতেই পারছে না। টাকা ও পেশি শক্তির প্রভাবে দিশেহারা হয়ে নির্বাচনের মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন প্রার্থী।

[৪] জি এম কাদের নেতাদের উদ্দেশ্যে বলেন, জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত লড়তে হবে।

[৫] তিনি বলেন, যারা মনোনয়ন পেয়ে নির্বাচনের মাঠে লড়াই করতে পারবে না, তাদের স্থান জাতীয় পার্টিতে হবে না। ভোট হচ্ছে অধিকার তাই ভোটাধিকার নিশ্চিতে লড়াই করতে হবে। দেশের মানুষ তাদেরই পছন্দ করে যারা শেষ পর্যন্ত লড়াই করতে পারে। যারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় তারা দেশের মানুষের কাছে ঘৃনিত মানুষ হিসেবে চিহ্নিত হয়ে থাকে।

[৬] বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে মানিকগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

[৭] এসময় তিনি আরো বলেন,আওয়ামী লীগের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছিলো। বিএনপি এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে রাজনীতিতে দিশেহারা হয়ে পড়েছে। কিন্তু দীর্ঘ ৩১ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি রাজনীতির মাঠে লড়াই করছে।

[৮] জি এম কাদের বলেন, জাতীয় পার্টির শাসনামলেই দেশের মানুষ ভালো ছিলেন। জাতীয় পার্টির আমলে দেশের মানুষের জান-মাল ও অধিকারের নিশ্চয়তা ছিলো। জাতীয় পার্টির আমলেই দেশে আইনের শাসন ছিলো। তাই দেশের মানুষ আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়