শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় নয় মাসের শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

আব্দুম মুনিব: [২] বুধবার (২২ সেপ্টেম্বর) ভোরে কুষ্টিয়ার থানাপাড়া বাঁধ এলাকার একটি বাড়ি থেকে মা আকলিমা খাতুনের ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ। এসময় মায়ের লাশের পাশে পড়ে ছিল ৯ মাসের শিশু জীমের মরদেহ। নিহত আকলিমা খাতুন থানাপাড়া বাঁধ এলাকার মাজেদ মেয়ে। স্বামী রতন অটো চালক।

[৩] জানা গেছে, গড়াই নদী সংলগ্ন থানাপাড়া পুরাতন বাঁধে স্বামী রতনের বাড়িতে বসবাস করতেন আকলিমা খাতুন। স্বামীর বাড়ির পাশেই বাবা মাজেদের বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কার কাজ করায় মঙ্গলবার রাতে বাবার বাড়িতে ৯ মাসের শিশু সন্তানকে ঘুমিয়ে ছিলেন আকলিমা। বুধবার ভোরে এলাকাবাসী আকলিমার ঘরে ঢুকে দেখতে পান আকলিমা ঘরের ডাবের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পাশেই বিছানায় শিশু জীমের নিথর দেহ পড়ে আছে। তাৎক্ষনিক স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ধারনা করা হচ্ছে আকলিমা তাঁর শিশু পুত্রকে স্বাসরুদ্ধ করে হত্যার পর সে নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

[৪] এলাকাবাসী জানায়, আকলিমা দীর্ঘদিন মানুষিক অবস্থায় চিকিৎসাধীন ছিল। তাঁর প্রথম পক্ষের স্বামীর ২টি কন্যা সন্তান রয়েছে। ঘটনার সময় আকলিমার স্বামী একই এলাকায় তার নিজ বাড়িতে ছিল। মা ও শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেখানে শত শত মানুষের ভিড় করেছে। পুলিশ বলছে আকলিমা মানষিক রোগী ছিল।

[৫] কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ সাব্বিরুল ইসলাম জানান, থানাপাড়া বাঁধের একটি বাড়ি থেকে মা ও শিশু সন্তানের মরদেহ করেছে পুলিশ। আকলিমা মানষিক রোগী ছিল। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। তবে তদন্ত প্রতিবেদন পেলে সবকিছু নিশ্চিত হওয়া যাবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়